নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মেহেদী, মাসুদের নেতৃত্বে শামীম ওসমানের পক্ষে নৌকার মিছিল
নৌকার মিছিল / মেহেদী, মাসুদের নেতৃত্বে শামীম ওসমানের পক্ষে নৌকার মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নাসিক ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ডে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মেহেদী ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি ও কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদের নেতৃত্বে নাসিক ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক, ফেষ্টুন ও বাদ্যবাজনা বাজিয়ে শুক্রবার (১লা ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে সারা দেশে ব্যাপক ভাবে উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সহ সারাদেশেই স্কুল, মাদ্রাসা, কলেজ, ব্রিজ কালভার্ট এবং বিভিন্ন খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের এ উন্নয়ন সারা বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আগামী ৭ জানুয়ারি আমাদের ৬নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থেকে বিগত দিনের মতো জননেতা একেএম শামীম ওসমানকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবো। আমরা আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে পুনরায় নৌকার বিজয় হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা বাসীর ভোটে একেএম শামীম ওসমান আবারও এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মেহেদী , প্রকৌশলী লায়ন মো:ইউসুফ আলী মাসুদ, সাব্বির আহাম্মদ প্রধান, নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হারুন প্রধান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...