নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আওয়ামীলীগ নেতা মুন্নার নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
নৌকার মিছিল / আওয়ামীলীগ নেতা মুন্নার নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর কবির মুন্নার নেতৃত্বে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক ফেষ্টুন ও বাদ্যবাজনা বাজিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতা মুন্না বলেন, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা বাসীর ভোটে জাতীয় সংসদ নির্বাচনে তিন মেয়াদে এমপির দায়িত্ব পালন করছেন শামীম ওসমান। এবারও আমরা শতভাগ জনগণের বিপুল ভোটে জয়ী হবেন শামীম ওসমান। বাংলাদেশের চলমান উন্নয়ন সারা বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সারাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও জননেতা একেএম শামীম ওসমানের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সময় এই এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় থাকলেও আজ ডিএনডি প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে পুনরায় নৌকার বিজয় হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ- ৪ আসন থেকে একেএম শামীম ওসমান আবারো এমপি হবে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সবুর, টিপু গাজী, সবুজ শেখ, শ্রমিক লীগ নেতা শাহজাহান,  হাসনাত রাসেল, সীমান্ত, শাহজালাল, এরশাদ, মনসুর, যুবমহিলালীগ নেত্রী স্বর্নালী, সিরাজুল, সুমন, মমিন, দিপুসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...