নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   অবরোধ ও হরতালের প্রতিবাদে আজমেরী ওসমানের শা‌ন্তি মিছিল
শান্তি মিছিল / অবরোধ ও হরতালের প্রতিবাদে আজমেরী ওসমানের শা‌ন্তি মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ অবরোধ ও হরতালের  প্রতিবাদে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা নিয়ে নারায়ণগঞ্জের রাজপথে সুদীর্ঘ সময় ধরে সক্রীয় যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান। নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল অব্যাহত করে সারা বাংলাদেশে বর্তমানে তিনি আলোচিত। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে তাক লাগানো হরতাল ও অবরোধ বিরোধী মিছিল করে তিনি নজির সৃষ্টি করেছেন।

বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ১০ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ১ম দিনে বুধবার ৪ ডিসেম্বর দুপুর ১ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়। এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , লিংকরোড, সাইনবোর্ড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাড়া- পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়। এর আগে গত ২দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...