নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ২০ নং ওয়ার্ডে তীব্র পানি সংকটে জনদুর্ভোগ 
ওয়াসার ডীপ মটর বিকল হয়ে / বন্দরে ২০ নং ওয়ার্ডে তীব্র পানি সংকটে জনদুর্ভোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের বন্দরে ২০নং ওয়ার্ডে আবারো পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ওয়াসার ডীপ মটর বিকল হয়ে পড়ায় উল্লেখিত ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি,হাজীপুর,মৃধাবাড়িসহ আশ পাশের সবক’টি মহল্লায় পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গেও সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গোটা সোনাকান্দা এলাকায় পানির হাহাকার দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সোনাকান্দা এলাকার জনৈক বাসিন্দা জানান,বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোন পানির সংস্থান নেই। সোনাকান্দায় অবস্থিত ওয়াসার পাম্প স্থাপন করা হলেও সেই পাম্পের ডিপটি অনেক দিন ধরে বিকল হয়ে পড়েছে। অপরদিকে হাট এলাকায় যে মটরটি স্থাপন করা হয়েছে সেটিও বিকল। বিকল মেশিনারীগুলো সংস্কারের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা।
এভাবে মানুষ কয়দিন পানিবিহীন জীবন পান করবে। পানি ছাড়া জীবন কখনো চলতে পারেনা। অপরাপর বাসিন্দা একই শর্তে জানান,আমরা অনেক আশাবাদী ছিলাম যেহেতু ওয়াসার প্রজেক্টটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে নিয়েছেন সেহেতু হয়তোবা আমাদের দীর্ঘ দিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি তার বিপরীত সমাধাণতো দূরের কথা অদ্যাবধি আমরা ঠিকমতো পানিই পাইনা। এভাবে আর কতদিন। আমরা বাঁচতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এর আগেও আমরা এই পানি সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরা আবারো আন্দোলন কর্মসূচীতে যেতে বাধ্য হবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...