নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আদালত পাড়ায় নির্যাতিত বিএনপি পরিবারের সদস্যদের মানববন্ধনে বাধার অভিযোগ
বিশ্ব মানবাধিকার দিবসে / আদালত পাড়ায় নির্যাতিত বিএনপি পরিবারের সদস্যদের মানববন্ধনে বাধার অভিযোগ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সামনে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করা বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি।
রোববার সকালে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বিএনপি। মানববন্ধনকে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়।
এদিকে মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করে উপস্থিত হলেও বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন তাদের নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন শুরু করেন।
এসময় বক্তব্য চলাকালে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া এতে বাধা দেয়। এ সময় মানববন্ধন পন্ড করে বিএনপি আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাকে আদালত থেকে বের করে দেন।
এসময় জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলকে বলতে শোনা যায়, আইনজীবী ছাড়া বাইরের লোকজন নিয়ে এখানে কর্মসূচী করবা এটা কেমন কথা? আইনজীবীদের নিয়ে কর।
পরে তিনি সাংবাদিকদের জানান, এখানে লাঞ্ছিত করার মত কোন ঘটনা ঘটেনি। এখানে কি উনি আইনজীবী হিসেবে এসেছেন? আদালতে কেউ বাইরের লোক নিয়ে কোন আইনজীবী এখন পর্যন্ত কর্মসূচী করেননি। উনি কিভাবে বাইরের থেকে মহিলাদের এনেছেন এখানে। বারের অনেক মহিলা আইনজীবীরা আছে, তাদের নিয়ে উনি কর্মসূচী করতে পারতেন। সে যেই হোক কোন বাইরের লোকদের এনে কাউকে শো-এফ করতে দেয়া হবেনা। এখানে বিএনপি জামায়াত কিছু করার চেষ্টা করেছে আমরা আমাদের বার ও আইনজীবীদের নিরাপত্তায় যা করা দরকার করেছি এবং করবো। আইনজীবীরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। তিনি হটাৎ করে বাইরে থেকে মহিলা এনে কেন কর্মসূচী করতে চেয়েছেন হয়তো হাইলাইট হতে বা নিজে মিডিয়ায় নেতা হতে এমনটা করেছেন।
এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটু ঝামেলা আছি ভাই, এখন কথা বলতে পারবোনা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশিদা জামাল জানান, আমরা আমাদের কারাবন্দি, নির্যাতিত, গুলিবিদ্ধ, নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে, জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। যেহেতু আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস তাই আমাদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরতেই এ কর্মসূচী ছিল। আমাদের কর্মসূচীতে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা বাধা দিয়ে সেটি পন্ড করে দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে সকাল থেকে পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্নয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...