নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   নিখোঁজের ৫ দিন পর মিশুক চালক জাকিরের অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজ / নিখোঁজের ৫ দিন পর মিশুক চালক জাকিরের অর্ধগলিত লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৫ দিন পর অবশেষে   জাকির হোসেন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরন করা হয়।  নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে।

এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর)  বিকেল ৫ টায় উল্লেখিত এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।  এলাকাবাসী জানিয়েছে, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন জমিতে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি  পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বন্দর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিখোঁজ জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল ৫টায় জাকির হোসেন নামে এক যুবক জীবিকার তাগিদে  তার পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে  বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত ০১৭৭২০৫০৮৬৬ ও ০১৯৬১৭১১০৩৭ নাম্বার মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ যুবকের কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজের পিতা আলম বাদশা গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে।  যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...