নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   অবরোধকারীদের রুখতে রাজপথে আজমেরী ওসমানের শান্তি মিছিল অব্যাহত
আজমেরী ওসমান / অবরোধকারীদের রুখতে রাজপথে আজমেরী ওসমানের শান্তি মিছিল অব্যাহত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দেশে চলমান অবরোধ ও হরতালের প্রতিবাদে অবরোধকারীদের রুখতে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতা-কর্মীদের নিয়ে রাজপথে সক্রীয় নারায়ণগঞ্জের যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান। নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল করে সারা বাংলাদেশে বর্তমানে আজমেরী ওসমান আলোচিত। অবরোধকারীদের রুখতে আজমেরী ওসমানের শান্তি মিছিল নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে।

বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ১১তম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ১ম দিনে মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুর ২ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়। এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , লিংকরোড, সাইনবোর্ড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাড়া- পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়। দেশে শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে নেতাকর্মীদের নিয়ে অতন্ত্র প্রহরীর ন্যায় নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন যুব নেতা আলহাজ্ব আজমেরী ওসমান। বিএনপি সহ সমমনা দলগুলোর আগুন সন্ত্রাস- জালাও পোড়াও আন্দোলন কোন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জবাসী চায় না। বিএনপি-জামাত সহ স্বাধীনতা বিরোধীচক্র কে প্রতিহত করার জন্য এবং নারায়ণগঞ্জবাসীর শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করছেন সাবেক সাংসদ পুত্র আজমেরী ওসমান। দেশে চলমান উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করে যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়, তাদের জন্য সরকারের পাশাপাশি জনগনের প্রতিহত করা এখন সময়ের দাবী। কোন অবস্থাতেই দেশে অরাজকতা প্রতিষ্ঠা যাতে বিএনপি করতে না পারে সে জন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান করেন আজমেরী ওসমান।

এর আগে গত ৩ দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...