নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের নিয়ে সভা
সভা / নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের নিয়ে সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারয়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অভ্যর্থনা কক্ষে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় আয়াত এডুকেশনের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃ  রায় ও আনোয়ার হাসান এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপক মাসুম বিল্লাহ।
সভায় দৈনিক শীতলক্ষ্যার সিটি এডিটর ইমতিয়াজ আহমেদ, দৈনিক সংবাদচর্চা’র সিনিয়র স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ দাস, নারায়ণগঞ্জ টাইমস্’র সিনিয়র স্টাফ রিপোর্টার মামুনুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুমিত বণিক তাঁর বক্তব্যে বলেন, মমতাময় নারায়ণগঞ্জ একটি সমাজ-ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার উদ্যোগ, যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বন্দর উপজেলার আওতাভুক্ত জনগণের জন্য প্রয়োজনীয় প্যালিয়েটিভ কেয়ার প্রদানের পাশাপাশি মূলধারার স্বাস্থ্য ব্যবস্থায় প্যালিয়েটিভ কেয়ার সংযুক্তি করণের লক্ষ্যে কাজ করছে। প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়ক এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে, একটি মমতাময় সামাজিক সেবা কাঠামো গড়ে তোলা যেখানে নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগী ও তাঁর পরিবার স্বল্প খরচে চিকিৎসা সেবা এবং পরিচর্যা পেতে পারে। গণমাধ্যম কর্মীরা দেশের সকল উন্নয়নের অংশীদার। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের কর্মীদের মাধ্যমেই সম্ভব প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব ও সেবার সুযোগ সম্পর্কে সবাইকে জানানো।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ‘মৃত্যুপথযাত্রীসহ প্যালিয়েটিভ কেয়ার রোগীদের নিয়ে এ প্রকল্পের উদ্যোগ সত্যিই প্রশংসার। আমরা আমাদের সাধ্যমতো এ সেবার তথ্যগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো, পাশাপাশি এ সেবাকে সর্বস্তরে পৌঁছে দিতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান বলেন, আমরা মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও বন্দর উপজেলায় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছি। গণমাধ্যমে সংবাদ প্রচার বা আপনাদের লেখনির মাধ্যমে এই সেবার বারতা সবার কাছে পৌঁছাতে চাই। যেন বিশেষত গরীর ও প্রকৃত রোগীরা এ সেবার সুযোগ থেকে বি ত না হয়।
বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রশ্ন-উত্তর সেশনে এ সংক্রান্ত নিজেদের মতামতগুলো তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন আয়াত এডুকেশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রজেক্ট অফিসার মো. সারোয়ার আলম, কমিউনিটি মবিলাইজার অনন্যা রহমান ও ফাহিম হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...