নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে অগ্রণী ব্যাংকের ০৫টি কম্পিউটার প্রদান 
কম্পিউটার প্রদান / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে অগ্রণী ব্যাংকের ০৫টি কম্পিউটার প্রদান 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ব্যবহারের জন্য অগ্রণী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে ০৫ টি ডেক্সটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ব্যাংক কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের হাতে কম্পিউটার সামগ্রী হস্তান্তর করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের স ালনায় এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন) মোসাম্মৎ আঞ্জুমান আরা বেগম, উপ-মহাব্যবস্থাপক ও নারায়ণগঞ্জ আ লিক কার্যালয়ের অ ল প্রধান শরফুল আলম।
ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (সাসটেইনেবল ডিভিশন) মোসাম্মৎ আঞ্জুমান আরা বেগম বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব তথা সাংবাদিকদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। আরও অনেক প্রতিষ্ঠানই কম্পিউটার সামগ্রীর জন্য আবেদন করে থাকে। তবে, আপনারা জানেন ব্যাংকের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই সকল প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। আইসিডিডিআর এর মতো প্রতিষ্ঠানও এ তালিকা থেকে বাদ পড়েছে। তবে, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আবেদন পেয়ে আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করলে, বোর্ড প্রেস ক্লাবের পাশে দাঁড়াতে রাজী হয়। তারই ধারাবাহিকতায় ০৫ টি কম্পিউটার সামগ্রী দেয়া হচ্ছে।
প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে কম্পিউটার সামগ্রী প্রদান করায় অগ্রণী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এর মাধ্যমে অগ্রণী ব্যাংক ও প্রেস ক্লাবের মধ্যে যে বন্ধন সৃষ্টি হলো তা দীর্ঘদিন চলমান থাকবে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সর্বদা অগ্রণী ব্যাংক পরিবারের পাশে থাকবে বলেও জানান তারা।
এছাড়া, ভবিষ্যতেও অগ্রণী ব্যাংক প্রেস ক্লাবের পাশে থাকবে এমন আহবান জানিয়ে তাঁরা ব্যাংকের কাছে আরও ৫ টি কম্পিউটার প্রদানের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, কালীর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ, বি. কে. রোড শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলাম, কোর্টরোড শাখার ইসলামী ব্যাংকিং ইউনিটের ২য় কর্মকর্তা মো. আশিকুর রহমান খান, সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন’র সিনিয়র অফিসার জুইয়ানা জহির এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদের সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান ও আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃষ্ণ  রায়, প্রেস ক্লাবের ব্যবস্থাপক মো: মাসুম বিল্লাহ্। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...