নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   রূপগঞ্জে জাপা প্রার্থী সাইফুলে নির্বাচনী  প্রচারণা ও গণসংযোগ 
প্রচারনা   / রূপগঞ্জে জাপা প্রার্থী সাইফুলে নির্বাচনী  প্রচারণা ও গণসংযোগ 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নির্বাচনী প্রচারণা, আলোচনা সভা ও গণসংযোগ চালিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ সাইফুল ইসলাম এ নির্বাচনী প্রচারণা চালান। এসময় সাইফুল ইসলামের নির্বাচনী আলোচনা সভায় কয়েক হাজার লোকের সমাগম হয়।

রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলিউল্লাহ মাষ্টারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন খান, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক লীজা, সাংগঠনিকস সম্পাদক সীমু প্রমূখ।

এসময় সাইফুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে রূপে রূপান্তর করবো। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ গুলো অকেজো হয়ে আছে। আমি নির্বাচিত হলে খেলার মাঠ গুলো খেলার উপযোগী করে তুলবো এবং শিক্ষার মান উন্নয়ন করবো। মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাবো। রূপগঞ্জে কিশোরগ্যাং ও মাদক অনেক বেড়ে গেছে। আমি নির্বাচিত হলে কিশোরগ্যাং ও মাদক নিমূল করবো। এছাড়া এখনো রূপগঞ্জে অনেক এলাকা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমি রূপগঞ্জ উপজেলাকে উ্ন্নয়নের শিখরে নিয়ে যাবো। উপজেলা শিক্ষাখাতের সিন্ডিকেট দূর করবো। উপজেলার স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করবো। আমি নির্বাচিত হয়ে জাতীয় পার্টিকে রূপগঞ্জ আসনটি উপহার দিতে চাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...