নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সাক্ষাৎকার   অনভ্যাসে অভিনয় বিদ্যা হ্রাস পেয়েছে বললেন আসাদুজ্জামান নূর
অনভ্যাসে অভিনয় বিদ্যা হ্রাস পেয়েছে বললেন আসাদুজ্জামান নূর
  সাক্ষাৎকার || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেশের নন্দিত অভিনেতা, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এবার তাকে রাজাকারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।খ ম খুরশীদের পরিচালনায় সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায়। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘এই সিনেমায় আসার পেছনের গল্প মূলত শাজাহান ভাই। যিনি বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দেশপ্রেম দিয়ে একটি ইতিহাস ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনির মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।’তিনি আরো বলেন, ‘আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবন তেমন নির্ঝঞ্ঝাট নয়। আমাদের ব্যস্ততা একটু ভিন্ন ধরনের। একজন শিল্পী যখন অভিনয় করেন, তার যে মনঃসংযোগ ও একাগ্রতা প্রয়োজন, তার জন্য সময় বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। যে কারণেই হয়ত আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় ‘অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়’, আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনও সন্দেহ নেই। আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো।’ এই সিনেমায় আসাদুজ্জামান নূরকে দেখা যাবে শম্ভু রাজাকারের চরিত্রে। অন্যদিকে মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকছেন নিরব।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১