নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   সাক্ষাৎকার   জেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ১৫ প্রার্থী
জেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ১৫ প্রার্থী
  সাক্ষাৎকার || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৬ প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। এরাসহ ১৫ সদস্য প্রার্থী নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। জেলা প্রশাসক ও গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের স্বাক্ষরিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের আব্দুল বারেক, উটপাখি প্রতীকের দেওয়ান মোহাম্মদ শহিদুজ্জামান রিপন, হাতি প্রতীকের তোফাজ্জল হোসেন মৃধা, অটোরিকশা প্রতীকের মঈনুল হোসেন শূন্য ভোট পেয়েছেন। এছাড়াও বক প্রতীকে কাজিম উদ্দিন ২ ভোট ও টিউবওয়েল প্রতীকে আলতাফ হোসেন ১ ভোট পেয়েছেন।শ্রীপুর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের নূরুল ইসলাম ও টিউবওয়েল প্রতীকের শফিকুল ইসলাম শূন্য ভোট পেয়েছেন। কাপাসিয়া উপজেলার ৪নং ওয়ার্ডের হাতি প্রতীকে এস এম সালাহ উদ্দিন ৩ ও টিউবওয়েল প্রতীকে ওয়াজ উদ্দিন মোল্লা ১৫ ভোট পেয়েছেন। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকে সামসুদ্দিন খন্দকার ৩ ভোট ও সংরক্ষিত মহিলা আসন ১-এ ফুটবল প্রতীকে ফাহিমা আক্তার হোসনা ১৪ ভোট, বই প্রতীকে হাসিনা বেগম ২৪ ভোট, হরিণ প্রতীকে হালিমা আক্তার ৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসন ২-এ হরিণ প্রতীকে আসমা আক্তার ১৫ ভোট পেয়েছেন। এই ১৫ জন শূন্য ভোটসহ নিদিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। গাজীপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, শূন্য ভোট পেয়েছেন ৬ প্রার্থী। শূন্য ভোট ছাড়াও কোনো প্রার্থী যদি কাস্টিং ভোটের এক অষ্টাংশ (আট ভাগের এক ভাগ) ভোট না পান তাহলে তার জামানত বাতিল হবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১