নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সাক্ষাৎকার   বন্ধ হয়ে গেলো সৌরভের সিনেমার কাজ
বন্ধ হয়ে গেলো সৌরভের সিনেমার কাজ
  সাক্ষাৎকার || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। এতে ক্ষুব্ধ তার ভক্তরা। এ ঘটনার প্রভাব পড়েছে টলিউডেও। এ নিয়ে মন খারাপের কথা আগেই জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল। এবার সৌরভকে নিয়ে নির্মিতব্য ‘কলকাতা ৯৬’ সিনেমার কাজ বন্ধ হয়ে গেলো।১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো— সৌরভের সেই সব ‘দাদাগিরি’ এখনো ভোলেননি কেউ। সেই মুহূর্তগুলো ‘কলকাতা ৯৬’ সিনেমায় আনার স্বপ্ন দেখেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় ব্যানার্জি। এটি প্রযোজনা করছিলেন রানা সরকার।সিনেমাটির কাজ বন্ধ হওয়ার কথা জানিয়ে প্রযোজক রানা সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘লর্ডসের মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন উন্মাদনা ছিল। সেই উন্মাদনার মুহূর্ত ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল। সিনেমার সুবিধার্থে সেই সময়ের বেশ কিছু ফুটেজ আমাদের দেবেন বলেছিলেন মহারাজ। কিন্তু এখন সেটা করতে গেলে নিজেদেরই করতে হবে; যা কার্যত অসম্ভব। সৌরভ থাকলে ওই ফুটেজ পেতে আমাদের সুবিধা হতো। তাই রাহুলকে জানিয়েছি, সিনেমাটি করব না।’শুধু ফুটেজের কারণে সিনেমাটির কাজ বন্ধ করে দিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও নেটিজেনদের অনেকের দাবি, রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেলো সিনেমাটির কাজ। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রযোজক।অভিনেতা রাহুল ব্যানার্জির পরিচালক হিসেবে এটি প্রথম সিনেমা। এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...