নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ধামগড় ইউনিয়নে সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
নির্বাচিত সভা / ধামগড় ইউনিয়নে সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী সেলিম ওসমান বলেছেন, আপনারা তো আর মুক্তিযুদ্ধ করতে পারবেন না, কিন্তু আপনারা যদি ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে যান সেটাই আপনাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সমান হবে।শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত শেখ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

সেলিম ওসমান বলেন, কিছু কিছু মানুষ অখুশি কেন নারায়ণগঞ্জে লাঙ্গলের মার্কা দেওয়া হলো? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তখন কোথায় ছিলেন? যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তখন একজনও লোক রাস্তায় নেমে আসেন নাই।উপস্থিত জনগণ গ্যাস চেয়ে সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সারা দেশে গ্যাস সংকট আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তিনি আপনাদের ইনশাআল্লাহ গ্যাসের ব্যবস্থা করবেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের অন্যতম সদস্য মাসুম আহমেদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহব্বায়ক এড ওয়াজেদ আলী খোকন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বন্দর উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...