নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন  আগামীতে দ্বিগুন উন্নয়ন হবে – সেলিম ওসমান
নির্বাচনী সভা / শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন  আগামীতে দ্বিগুন উন্নয়ন হবে – সেলিম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডে  উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তবে নারায়ণগঞ্জ ৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী সেলিম ওসমান বলেছেন, অপচয় বন্ধ করে দিলেই আমাদের গ্যাসের অভাব থাকবেনা। শেখ হাসিনা নিজেও একজন চাষী। তিনি সবাইকে শেখানোর জন্যই চাষ করেন। আপনারা বিএনপি করেন সমস্যা নেই কিন্তু আমার রেল লাইন কাটবেন না,বাসে বোমা ফেলবেন না তাহলে  আপনাদের কেউ ডিস্টার্ব করবেনা আমি আপনাদেরকে শেল্টার দিবো। অনেকেই আমাকে দোষী করেন আমি নাকি মানুষের সাথে কথা বলিনা। কিছু মানুষের কারণে আপনার কাছে যাওয়া যায়না।

সেলিম ওসমান আরো বলেন,আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ছোট বোন ডাঃ সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া করবেন। আমার চুনকা চাচার মেয়ে আইভী অনেক উন্নয়ন করেছে। দেখে আমার ভাল লাগলো। এজন্য মানুষ ওকে বার বার নির্বাচিত করে। আগামীতেও  নির্বাচিত হবে। আপনারা আমার নেত্রীকে ক্ষমতায় আনেন ইনশাল্লাহ ১৫ বছরে যা উন্নয়ন করেছেন আগামী ৫ বছরে তার চেয়ে ২০ ভাগ উন্নয়ন হবে। দোয়া করেন বন্দরের মানুষ আগামী দিনে মেট্রোরেলে চড়ে ঢাকায় যাবেন।

২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামীয়ালীগের সাধারন সম্পাদক এড: আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল,   নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড: খোকন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক জি.এম. আরমান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, এড: মাহামুদা মালা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু প্রমুখ।


উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন,  বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, ডা: সফিউল্লাহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...