নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   নৌকার পোস্টার নিয়ে শামীম ওসমানের প্রচারনায় শওকত আলী
প্রচারনা / নৌকার পোস্টার নিয়ে শামীম ওসমানের প্রচারনায় শওকত আলী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একে এম শামীম ওসমানের নৌকা মার্কার পোস্টার ও লিফলেট তুলে দিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের হাতে।

শনিবার( ২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন হাজ্বী শওকত আলী চেয়ারম্যানের অফিস হতে নৌকা প্রতীকের ও পোস্টার ও লিফলেট জাকির হোসেনের হাতে তুলে দেন।

জাকির হোসেন এলাকায় ফিরে গিয়ে ভোটারদের হাতে হাতে পোস্টার তুলে দেন ও নৌকার পক্ষে মিছিল করেন।

এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জের তথা নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়নের রূপকার এ কে এম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা তার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছি।

আগামী ৭ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবো।

সে সাথে ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য বক্তাবলী বাসীর প্রতি আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...