নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে রেলওয়ে প্লাটফর্মে হাতবোমা বিস্ফোরণ | তিন যুবক আটক
নাশকতার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ / নারায়ণগঞ্জে রেলওয়ে প্লাটফর্মে হাতবোমা বিস্ফোরণ | তিন যুবক আটক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নাশকতার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে রেলওয়ে প্লাটফর্মে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসময় উপস্থিত রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেছে। বিস্ফোরণের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুর দেড়টার দিকে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশনে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো- শহরের ৫ নম্বর রেলগেইট এলাকার মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান(২১),

একই এলাকার রবিউল ইসলামের ছেলে মো. আরিফ(২৩) ও রাজধানীর কাফরুল থানা এলাকার আনু মিয়ার ছেলে জয়নাল আবেদীন(২২)। নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মোকলেছুর রহমান জানান, দুপুর একটা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি প্লাটফর্মে দাড়িয়ে ছিল। এমন এসময় বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় প্ল্যাটফর্মের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করে। ঘটনাস্থল থেকে হাতবোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ ও আনস্যরা মোতায়েন রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের রাজনৈতিক কোন পরিচয় আছে কীনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...