নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   আগুন সন্ত্রাস ঠেকাতে রাজপথেই আছেন আজমেরী ওসমান 
প্রতিরোধ   / আগুন সন্ত্রাস ঠেকাতে রাজপথেই আছেন আজমেরী ওসমান 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সবাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও বিএনপি জামাতের অবরোধের নামে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন নারায়ণগঞ্জের যুবলীগ নেতা আজমেরী ওসমান। নাশকতা প্রতিরোধে কর্মী সমর্থকদের নিয়ে অতন্ত্য প্রহরীর মত জনগনের জানমালের নিরাপত্তার লক্ষে রাজপথে আজমেরী ওসমান। তিনি শেখ হাসিনার আদর্শের একজন কর্মী হিসাবে হোন্ডাবাইক সহ বিশাল মাইক্রোবাসের বহর নিয়ে শোভাযাত্রা বের নাশকতাকারীদের খেজায় বেড়ায়। যেখানে নাশকতা করার চেষ্টা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে আজমেরী ওসমান। বিএনপি জামাতের বিরুদ্ধে এমনটাই হুশিয়ারী দেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রা বের করে এমনটাই হুশিয়ারী দেন।

এদিকে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পাটি সহ রাজনৈতিক দল গুলো নির্বাচনে অংশ গ্রহণ করেছেন, তারা তাদের প্রতীক নিয়ে প্রচার প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। কিন্তু বিএনপি জামাত নির্বাচনে অংশ গ্রহণ না করে নির্বাচন বানচাল করতে দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। হরতাল অবরোধের নামে আগুন সন্ত্রাস করছে। আর আগুন সন্ত্রাসীদের প্রতিরোধে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে যুবলীগ নেতা আজমেরী ওসমান রাজপথে অবস্থান নিয়েছেন। তিনি শেখ হাসিনার সৈনিক হিসেবে অবরোধকারীদের বিরুদ্ধে হুলিয়া জারি করে কর্মী সমর্থকদের জয় বাংলার স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন এবং আগুন সন্ত্রাসীদের খুজে বেড়ান।

এদিকে রোববার দুপুরে শহরের কলেজ রোড থেকে যুবলীগ নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রা বের করে শহরের চাষাড়া গোলচত্বর হয়ে হয়ে আদমজী সড়ক হয়ে সিদ্ধিরগঞ্জ সড়ক পদক্ষিণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সাইনবোর্ড হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড সড়ক পদক্ষিণ করে শহরে প্রবেশ করে শহরের বিভিন্ন রোডে জয় বাংলার স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করেন। পরে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পদক্ষিন করে ফতুল্লা পর্যন্ত গিয়ে পূনরায় শহরের কলেজ রোড এসে শান্তির শোভাযাত্রা শেষ করে।

আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, আকতার নুর, হোসেন রেজা, খায়রুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন আলম, মো: নাসির হোসেন, সুমন, মনির হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রা শেষে আজমেরী ওসমান নেতাকর্মী সহ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, বিএনপি জামাত নির্বাচনে অংশ গ্রহণ না করে তারেক জিয়ার হুকুমে নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছে। হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে তারা। বঙ্গবন্ধুর অগ্নি কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন কিছু করতে পারবে না। আর বিদেশের মাটিতে বসে তারেক জিয়া নির্বাচন বানচাল করতে যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আর নির্বাচন চলবে নির্বাচন কমিশনার নিয়ম নীতিতে। আর হরতাল অবরোধ দমনে আমরা আছি রাজপথে। শেখ হাসিনার সৈনিক হিসেবে সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে রাজপথে থাকার ঘোষণা দেন আজমেরী ওসমান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...