নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে তাই আপনাদের জাগ্রত করতে এসেছি – শামীম ওসমান 
প্রচারনা / বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে তাই আপনাদের জাগ্রত করতে এসেছি – শামীম ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আলাহর রহমতে আমি কোথাও ভোট চাইনি এবং চাইবোও না। কারন সমস্যাটা আমার না আপনাদের। আমি এখানে এসেছি আপনাদের ঘুম থেকে জাগাতে। হঠাৎ করে কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে। তাই আপনাদের জাগ্রত করতে এসেছি।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান এর সভাপতিত্বে সদর উপজেলা সংলগ্ন মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন । তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ৯৬ তে আমরা যখন এসেছি আল্লাহর হুকুমে সকলের সহোযোগিতা নিয়ে ২৬ শত কোটি কাজ করেছিলাম আমি আমার নির্বাচনী এলাকায়। শুধু ফতুল্লা থানা এলাকায় ৬২৫ কোটি টাকার কাজ করতে পেরেছি।

পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনটা বিল্ডিংয়ের কাজ করেছি।কৃষিকাজের জন্য ডিএনডি প্রজেক্ট করা হয়েছিলো। পানি বন্দি ডিএনডি প্রজেক্টে কাজ করেছি।ঢাকা-নারায়নগঞ্জ সংযোগ করেছি। প্রথমে করলাম এক লেন,তার পর দুই লেন, তারপর চার লেন। ডাবল রেল লাইনের কাজ করেছি। পঞ্চবটী তে একটা ফ্লাইওভার করা হচ্ছে ২৬ শত কোটি টাকা ব্যায়ে।পাচঁশ শয্যা বিশিস্ট মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে যা প্রধানমন্ত্রী পাশ করিয়ে দিয়েছেন। যা আগামীতে সরকার গঠন করলে তা হয়ে যাবে। লিংক রোডে পলিটেকনিকাল কলেজ হচ্ছে। বেশ কিছু কাজ চলমান রয়েছে। আগামীতে ঢাকা নারায়নগঞ্জ মেট্রো রেল লাইন করবো আগামীতে। উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...