নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি – শামীম ওসমান
উঠান বৈঠক / আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি – শামীম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ -৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমান বলেন, ট্রেনের মধ্যে মা আর শিশুকে যখন পুড়িয়ে মেরেছে, আমি প্রতিটা মায়ের চোখে ঘৃণা ও প্রতিবাদ দেখেছি। এবার এই ধরণের চেষ্টা করলে আমাদের মহিলারাই ওদের মেরে ফেলবে।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী’র সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, বিএনপি ১৬ই জুন ২০০১ সালে আমার উপর আরডিএক্স বোমা হামলা করেছিলো।

২০জন মানুষ মারা গেছে। তখন আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। শয়তানের কাজ শয়তানি করা কিন্তু আল্লাহর রহমতের সাথে কোন শয়তান পারবে না। আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যারা আমাদের স্বাধীনতা নষ্ট করতে চায়, আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতা পাওয়া যতটা সহজ, তারচেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেখবেন কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল নামবে। অন্য কেউ বিএনপিকে গণতান্ত্রিক দল বলতে পারে কিন্তু আমার দৃষ্টি থেকে জামায়াত যুদ্ধাপরাধী দল আর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।

সভাপতির বক্তব্যে যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো। সবাই মিলে সহযোগিতা করলেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হবে।এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও যুবলীগ নেতা মজিবুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...