নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক
হত্যা / ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের লাঠির আঘাতে মা পারভীন (৫০) এর মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘাতক ছেলে বেলায়েত কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও  গ্রামে । নিহত পারভীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তিনি ওই গ্রামের মৃত আঃ আজিজের স্ত্রী।

আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম গণমাধ্যমকে জানান,  ওই এলাকার মৃত আঃ আজিজের ছেলে বেলায়েত তার মা পারভীন (৫০) এর সাথে ঝগড়া করে উত্তেজিত হয়ে মা কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে পারভীন আক্তারের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই সোহেল রানা লাশটি হাসপাতাল থেকে নিয়ে আসতে চাইলে সংবাদ পেয়ে শাহাবাগ থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ তাদের জিম্মায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখে।

এদিকে পারভীনের মৃত্যু সম্পর্কে শাহাবাগ থানা আড়াইহাজার থানাকে অবগত করলে আড়াইহাজার থানা পুলিশ ঘাতক ছেলে বেলায়েতকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...