নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে শামীম ওসমানের উঠান বৈঠক 
উঠান বৈঠক / সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে শামীম ওসমানের উঠান বৈঠক 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী এ. কে. এম. শামীম ওসমান’র নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কদম তলী এলাকায় মার্চেন্ট ওয়ার্কার্স (এম. ডব্লিউ.) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।

উঠান বৈঠকে শামীম ওসমান বলেন, এবার আমি চিন্তা করেছি মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই। আমরা নির্বাচনের পরে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ করতে জনগণকে সাথে নিয়ে সচেতন করবো। পাশাপাশি যে সকল ছেলে মেয়েদের টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের জন্য ব্যবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ক্যাম্পও স্থাপন করবো।

তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে আহ্বান। আগামী চার তারিখ জাতির পিতার কন্যা নারায়ণগঞ্জে আসবে। সেদিন লক্ষ লোকের সমাবেশ হবে। আমরা সমাবেশটা সেভাবে করতে পারলে আগামী এক বছরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে কোন সমস্যা আর থাকবে না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান’র সভাপতিত্বে ও নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন এর সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দীন আহাম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরউদ্দিন মিয়া ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...