নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মা কে নিয়ে চাচা সেলিম ওসমানের জন‍্য বন্দরে ভোট চাইছে আজমেরী ওসমান 
প্রচারনা  / মা কে নিয়ে চাচা সেলিম ওসমানের জন‍্য বন্দরে ভোট চাইছে আজমেরী ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গলের প্রার্থী সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করতে ‌ভোটার‌দের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান।

নারায়ণগঞ্জ-৫ আস‌নে লাঙ্গল প্রতী‌কের সংসদ সদস‌্য প্রার্থী একেএম সে‌লিম ওসমা‌নের প‌ক্ষে ভোট চে‌য়ে নির্বাচনী প্রচারনা, লিফ‌লেট বিতরণ ও গণসং‌যোগকা‌লে ভোটার‌দের নিকট এ আহ্বান ক‌রেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমান পুত্র আজ‌মেরী ওসমান। এসময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন তার জননী পারভীন ওসমান।

গতকাল শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বি‌কে‌ল থে‌কে রাত পর্যন্ত শহ‌রের বা‌প্পিচত্তর এবং বন্দ‌রের মদনগঞ্জ, ফরা‌জিকান্দা, সোনাকান্দা বড় মস‌জিদ, ঋষি পাড়া, বাবুপাড়া মোড়, বন্দর বাজার রোড, বন্দর খান বা‌ড়ি রোড, কদম রসুল সি‌টি মস‌জিদ সংলগ্ন, নবীগঞ্জ ল‌তিফ হাজ্বী রোড সহ বি‌ভিন্ন এলাকায় ভোট চে‌য়ে লিফ‌লেট বিতরণ ক‌রেন তারা।

ভোটার‌দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান আরো ব‌লেন, জাতীয় পার্টির প্রার্থী সে‌লিম ওসমান এর সমর্থনে ৩০০ আস‌নের ম‌ধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-৫ আস‌নে নৌকার প্রার্থী দেন‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জন‌নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে নারায়ণগ‌ঞ্জের চার‌টি আস‌নে আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও আমাদের কোনো লাভ হবে না, তাই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নারায়ণগঞ্জ-৫ আস‌নের আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান ব‌লেন, আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তাই, মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান তি‌নি।

এদি‌কে, নির্বাচনী প্রচারনাকা‌লে শহর ও বন্দরবাসীর ফু‌লেল শু‌ভেচ্ছায় সিক্ত হন পারভীন ওসমান এবং আজ‌মেরী ওসমান। বি‌শেষ ক‌রে সদর ও বন্দরবাসীর প্রাণপুরুষ প্রয়াত জন‌নেতা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান‌কে একনজড় দেখার জন‌্য হুম‌ড়ি খে‌য়ে প‌রে সাধারন জনগন। লাঙ্গ‌লের প‌ক্ষে ভোট চাইতে যেখা‌নেই গি‌য়ে‌ছেন আজ‌মেরী ওসমান সেখা‌নেই মুহূ‌র্তের ম‌ধ্যে জনসমু‌দ্রে প‌রিণত হ‌য়ে‌ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...