নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   কিছুই লাগবে না, মেট্রোরেল দেন – শামীম ওসমান 
দাবি  / কিছুই লাগবে না, মেট্রোরেল দেন – শামীম ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী ৪ জানুয়ারি প্রচারণার শেষদিন নারায়ণগঞ্জের জনসভায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসবেন। নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছি। যা চাইছি আপা আমাকে কিছুই না করেন নাই। আপার কাছে চাইতেও এখন লজ্জা লাগে। এখন তিনি তো আসবেন। আর যদি দেখেন স্টেডিয়াম ভরা মানুষ তিনি খুশি হবেন। আর তখন বলবেন তুমি কি চাও, কি লাগবে। আমি তখন বলবো কিছুই লাগবে না, মেট্রোরেল দেন। সেইদিন আমরা যদি মেট্রোরেলের সাথে আরও কিছু চাই তাও পাবো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধর্মগঞ্জ চতলার মাঠ প্রাঙ্গনে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।

শামীম ওসমান বলেন, নির্বাচনের শেষ জনসভা নারায়ণগঞ্জে। সেইদিন জনসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটবে। আর আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের পর আমার প্রথম কাজ হলো নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা। যারা এই মাইকের আওয়াজ শুনতাছেন তারা শুনে রাখেন। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবো এবং নারায়ণগঞ্জ থেকে এ মাদক নির্মূল করবো।

উঠান বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু ও আওয়ামী লীগ নেতা মোঃ রাজ্জাক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...