নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   রাজনীতি করতে এসেছি, ধান্দাবাজী করতে না- শামীম ওসমান 
নির্বাচন / রাজনীতি করতে এসেছি, ধান্দাবাজী করতে না- শামীম ওসমান 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নির্বাচিত হয়ে অনেকে জনগণের সেবা বাদ দিয়ে ধান্দাবাজী করে। যা অতীতে আপনারা দেখেছেন। আমি এমন এজন সংসদ সদস্য আমার মতো বাংলাদেশের কোন এমপি এত টাকার উন্নয়ন কেহ করতে পারে নাই। কারণ আমার উদ্দেশ্য সৎ। আমি একটি ঐতিহ্য সম্বলিত রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পরিবার হতে শিক্ষা পেয়েছি সাধারণ মানুষের জন্য সেবা ও উন্নয়নে জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করতে। তাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন? কাকে ভোট দিবেন? যারা আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা দেশকে একটি অকার্য্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে বিদেশীদের হাতে হাত রেখে সারা দেশে নাশকতা করে মানুষ হত্যা করে তাদেরকে ভোট দিবেন। আপনার চয়েস।

আমি কারও কাছে ভোট চাইবো না। যদি আমি ভালো কাজ করে থাকি তবে কেন আপনার কাছে আমি ভোট চাইবো। আমাকে ভোট দেয়া আপনার দ্বায়িত্ব। ‘আমি রাজনীতি করতে এসেছি, ধান্দাবাজি করতে আসি নাই’  নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ডের উঠান বৈঠকের আলোচনায় এসব কথা বলেন।

শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল, সিআই খোলা মাঠ,  পাইনাদী নতুন মহল্লা শামসুদ্দিন স্কুল রোড এবং হিরাঝিল মেইন রোড এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান আরও বলেন, আমি নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমানে আর একটি বড় কাজ করতে চাই। নির্বাচনের পর আপনাদের সহোযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইভটিজিং বন্ধ করতে চাই। আমি আল্লাহ কে খুশি করতে এ কাজটি করতে চাই। আপনাদের সহোযোগিতা ছাড়া একা আমার পক্ষে সম্ভব  নয়, তাই আমি প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহ করে প্রত্যাশা সংগঠন কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ এলাকার কোন প্রকার মাদক, সন্ত্রাস ও ইভটিজিং করতে দেয়া হবে না। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো আমাদের চলমান আছে। অচিরেই অসমাপ্ত এবং চলমান  সকল উন্নয়ন শেষ করা হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে  উঠান বৈঠক ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর যুব লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  ইয়াছিন, নাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ওমর ফারুক, হিরাঝিল সমাজ কল্যান সমিতির সভাপতি মোঃ হাবিবুল্লাহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...