নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার
গ্রেফতার / রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের কর্মী সন্ত্রাসী মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি বলেন, ‘ভুলতা গোলাকান্দাইল এলাকায় অস্ত্র সহ সন্ত্রাসীরা অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়। তবে পুলিশকে দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় সন্ত্রাসী মাহফুজকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।’
পুলিশ সুপার বলেন, ‘মাহফুজের কাছ থেকে একটি ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে জেনেছি তার বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও মদসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হচ্ছে।’
স্থানীয়রা জানান, সন্ত্রাসী মাহফুজ নারায়ণগঞ্জ—১ আসনের কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী। বিগত কয়েক দিনে মাহফুজকে শাহজাহান ভঁূইয়ার নির্বাচনি প্রচার—প্রচারণাতেও সক্রিয় দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। যাতে কেউ পেশী শক্তি ও অবৈধভাবে অস্ত্রের ব্যবহার করতে না পারে সেই দিকে নজর রেখে আমরা তৎপর আছি। যারা সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত ও অবৈধ অস্ত্র ব্যবহার করছে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...