নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জনসভা জনসমুদ্রে হওয়া রূপগঞ্জের মানুষ আবারও নৌকাকে ক্ষমতায় দেখতে চায় – গাজী
জনসভা / জনসভা জনসমুদ্রে হওয়া রূপগঞ্জের মানুষ আবারও নৌকাকে ক্ষমতায় দেখতে চায় – গাজী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

নিজামুদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্বাচনী জনসভায় লাখো জনতার ঢল নেমে এসেছে। গতকাল ৩ জানুয়ারি বুধবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেন । আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন প্রমূখ।

সভায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আজকে এ জনসভা জন সমুদ্রে পরিণত হয়েছে। আর এতেই বুঝা যায় রূপগঞ্জের মানুষ আবারও নৌকাকে ক্ষমতায় দেখতে চায়। নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। আপনারা কেউ ভূমিদস্যুদের বানানো পুতুল এমপি প্রার্থীকে এমপি বানাবেন না। পুতুল এমপি নির্বাচিত হলে ভূমি দস্যুরা আপনাদের ভিটা মাটিও রাখবে না। সব কিছু বালু ভরাট করে দখলে নিবে। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে রূপগঞ্জের উন্নয়ন করার পুনরায় সুযোগ করে দিন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...