নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার
হত্যাকারী কে ? পুলিশের তদন্ত শুরু / চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে ওমর ফারুক ওরফে আকাশ (৩২) নামের এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারুক ওরফে আকাশ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে। ফারুক ওরফে আকাশ গাজীপুর জেলার টঙ্গী এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ওসি/ তদন্ত জুবায়ের হোসেন জানান,
পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে স্থানীয় এলাকাবাসী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে  পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে যুবক ফারুক ওরফে আকাশকে চোখ উপড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর এখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...