নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   যুবতী ধর্ষনের ঘটনার মামলা | ধর্ষক পলাতক
ধর্ষন / যুবতী ধর্ষনের ঘটনার মামলা | ধর্ষক পলাতক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছরের এক নারীকে  ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষনের ঘটনার ২৯ দিন পর অবশেষে লম্পট আব্দুল আহাদ চৌধূরী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা দায়ের হয়েছে। গত সোমবার (৮ জানুয়ারী) রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৩(১)২৪।

লম্পট মো: আব্দুল আহাদ চৌধুরী সুদূর চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে। এর আগে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ টি আর জাহানের ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষনের ঘটনার পর থেকে লম্পট ধর্ষক পলাতক রয়েছে।

মামলার তথ্য সূত্রে জানাগেছে,  বন্দর থানার আমিন আবাসিক এলাকার টিআর জাহানের ভাড়াটিয়া ২৫ বছরের এক যুবতী সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চট্রগ্রাম জেলার লোহাগাড়ায় থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে মোঃ আব্দুল আহাদ চৌধুরী।

সে সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আব্দুল আহাদ চৌধুরী বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে উল্লেখিত নারী সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিকেল ৫টায় ১নং বিবাদী মোঃ আব্দুল আহাদ চৌধুরী  উল্লেখিত যুবতী নারী ভাড়াটিয়া বাড়িতে আসে। পরে একই তারিখে সন্ধ্যা ৭টায় যুবতী নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তিতে ভূক্তভোগী নারী বিয়ে জন্য আব্দুল আহাদ চৌধুরীকে চাপসৃষ্টি করলে  লম্ট ধর্ষক কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ফয়েজ হোসেন গণমাধ্যমকে জানায়, ধর্ষনের ঘটনার পর থেকে ধর্ষক আব্দুল আহাদ চৌধুরী পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...