নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কের নাম আকাশ-বিদ্যুৎ
আতঙ্ক  / রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কের নাম আকাশ-বিদ্যুৎ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কের নাম আকাশ-বিদ্যুৎরূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের গোলাকান্দাইল কথিত আকাশ – বিদ্যুৎ বাহিনী এলাকায় আধিপত্য  বিস্তারে সন্ত্রাসী কর্মকান্ডে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। আকাশ – বিদ্যুৎ বাহিনীর সন্ত্রাসী দল গত ১১ জানুয়ারি মোঃ ইমন হোসেন খান মানিককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে বলে  অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জের গোলাকান্দাইল বাগমোচড়ায় বিদ্যুৎ, আকাশ, সবুজ, সাকিব, কামাল, রবিউল, মোঃ আব্দুল্লাহ নামের নতুন সন্ত্রাসী দল এলাকায় আধিপত্য বিস্তার করতে তৎপর হয়ে অনেক নিরীহ ব্যক্তির উপর হামলা সহ মারপিটের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে আধিপত্যের জানান দিতেই এলাকাবাসীর পক্ষ থেকে এধরণের  অভিযোগ উঠেছে।

এই বাহিনীর সদস্যরা এলাকায় কোনো নতুন বাড়িঘর করলে তাদের কাছ থেকে এক বালু রড সিমেন্ট না নিলেই চাঁদা দিতে হয় বলেও অভিযোগ উঠেছে।

এছাড়াও গোলাকাইল নতুনবা

জার এলাকার সাইফুল ইসলাম এর ছেলে জোবায়ের হোসেন ও মাসুম বিল্লাহ কে  সাকিব ও বিদ্যুৎ গত আট মাস আগেও গুলি করে প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার হয়ে জোবায়ে বলেন এই বাহিনীর সদস্য  সাকিব ও বিদ্যুৎ আমাকে ও মাসুম বিল্লাহকে গত ৯ জানুয়ারি গুলি করতে অস্ত্র হাতে নিয়ে দৌড়ানের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেজানা যায় গত ১১ই জানুয়ারি দুপুর ১২ টায় গোলা

কান্দাইল বাগমোচড়া এলাকায় এই বাহিনী হাতে হামলার শিকার হয়েছে মোঃ ইমন হোসেন খান মানিক। তিনি বলেন গাউছিয়া থেকে বাগমোচড়া এলাকায় নিজের বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা সবুজ ও আকাশ কামাল বাহিনীর লোকজন আমার পত্ররোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন কারণ জানতে চাইলে আমাকে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের চাপাতির কোপে আমার পা রক্তাক্ত হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে  থানায় মামলা না দিতে আমাকে হুমকি দিয়ে চলে যায়। আহত অবস্থায় ডাকচিৎকার দিলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

এ ঘটনায় আমি রূপগঞ্জ  থানায় তাদের বিরুদ্ধে সাতজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছি। এরা সবাই ওই একই এলাকার সন্ত্রাসী বাহিনীর সদস্য।

এলাকাবাসীর অভিযোগ গত সাত জানুয়ারি নির্বাচনের পর থেকেই এই নতুন বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেতে শুরু করেছে। এদেরকে দমন করতে পুলিশকে কঠোর হতে হবে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...