নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তের আগুন
অগ্নিসংযোগ / রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তের আগুন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় গ্লোরি পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার ভোর ৪ টা ৫০ এ বলাইখাঁ এলাকায় ঘটে এ আগুনের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার ভোর ৪:৫০ এর দিকে গ্লোরি পরিবহনের থেমে থাকা ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩,ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকবাসি দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

এসময় ডিউটিরত ভুলতা ফাড়ির এ এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও ড্রাইভার ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ড্রাইবার হৃদয় বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর গাড়ির পিছনে আগুন দেখতে পাই তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে লক্ষ্য করে দেখি বাড়িতে কোন যাত্রী নেইএর মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ নিয়ে পাশে থাকা আরেকটি গাড়ি চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায়।

বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। এএসআই উত্তম বলেন ডিউটিরত অবস্থায় বলাই খা এলাকায় গিয়ে দেখি গাড়িতে আগুন জ্বলছে তখন তাদের সাথে সংযুক্ত হয়ে আগুন নিভানোর চেষ্টা করি। তবে কেউ কেউ বলছে কয়েল থেকে আগুনের সূত্রপাত আবার কেউ বলছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তবে প্রকৃত ঘটনা তদন্ত শেষে বেরিয়ে আসবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...