নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে সাংসদ কায়সারকে গণ সংবর্ধনা
সংবর্ধনা / সোনারগাঁয়ে সাংসদ কায়সারকে গণ সংবর্ধনা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল কায়সার, মাদক চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। ইতোমধ্যেই তাদের নামের লিষ্ট করা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে।

তিনি বলেন,বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদের সুখে শান্তিতে রাখা ও অবকাঠামো উন্নয়ন করা।

সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...