নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ভাঙ্গারী ব্যবসায়ীদের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ,   ক্লিনিং, সর্টিং ও গ্রেডিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কর্মশালা / ভাঙ্গারী ব্যবসায়ীদের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ,   ক্লিনিং, সর্টিং ও গ্রেডিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ পরিবেশ রক্ষার্থে রিসাইক্লিং উদ্যোক্তাদের উপার্জন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে (রেজিলিয়েন্ট) প্রকল্পের কর্ডএইড কর্তৃক আয়োজিত অধিক প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে ভাঙ্গারী ব্যবসায়ীদের ক্লিনিং, সর্টিং ও গ্রেডিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অদ্য ২৪/০১/২০২৪ সকাল ১১ ঘটিকায় ২ নং রেলগেটস্থ ফজর আলী ট্রেড সেন্টারের ৭ম তলায় অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালা উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অসিত বরণ বিশ^াস, সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শ্যামল পাল, স্বাগত বক্তব্য রাখেন কর্ড এইড এর প্রকল্প কর্মকর্তা মোস্তফা জামান। ঢাকা ও নারায়ণগঞ্জ অ লের ভাঙ্গারী ব্যবসায়ী ও এগ্রিগেটরগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অসিত বরণ বিশ^াস বলেন পরিত্যক্ত জিনিসকে সম্পদে পরিণত করার জন্য এবং পরিবেশ রক্ষা করে, এ ব্যবসায় যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানান। এ ব্যবসা বিকাশের জন্য ট্রেড লাইসেন্স ও ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।

তিনি বলেন পলিথিন, প্লাস্টিক আমাদের মাটির উর্বরতা কমায়, পরিবেশ দুষনে ভূমিকা রাখে। দিনব্যাপী প্লাস্টিক বর্জ্য সম্পর্কে ধারনা, স্বাস্থসম্মত উপায় বর্জ্য সংগ্রহ, পরিবহন ও বাজারজাত করনের কৌশল, সমাজে বর্জ্য সংগ্রহ কর্মীদের অবদান ও গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্প ব্যবস্থাপক জনাব ফিরোজ আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...