নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   টাকার জন্য জন্মদাতা পিতাকে মারধর করে জখম করেছে পুত্র 
হামলা / টাকার জন্য জন্মদাতা পিতাকে মারধর করে জখম করেছে পুত্র 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ দাবিকৃত টাকা না পেয়ে   মোহাম্মদ আলী (৬৭) নামে এক জন্মদাতা পিতাকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে তারেই পাষান্ড কুলাঙ্গার কুপুত্র শ্যামল মিয়ার বিরুদ্ধে।

আহত বৃদ্ধ মোহাম্মদ আলী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদি প্রধানবাড়ি এলাকায় এ সন্ত্রাসী হামলার  ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতের চিৎকারের শব্দ পেয়ে  দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারি কুপুত্র কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় আহত বৃদ্ধ মোহাম্মদ আলী প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে পাষান্ড কুলাঙ্গার পুত্রকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।  অভিযোগ সূত্রে জানাগেছে,  বৃদ্ধ মোহাম্মদ আলী মিয়ার ছেলে শ্যামল মিয়া দীর্ঘ দিন ধরে তার পিতার কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিল। সংসারে অভাব অনাটন থাকার কারনে বৃদ্ধ পিতা তার ছেলে দাবিকৃত ২০ হাজার টাকা দিতে পারেনি।

এ ঘটনার জের ধরে সোমবার বেলা ১২ টায় পাষান্ড কুলাঙ্গার পুত্র শ্যামল ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে শরীরে বিভিন্নস্থানে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...