নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পানি দেখলেই আমার নামতে ইচ্ছে করে – মেয়র আইভী
মিলন মেলা  / পানি দেখলেই আমার নামতে ইচ্ছে করে – মেয়র আইভী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াত আইভী বলেছেন,  আমি খুব সাতার কাটতে পছন্দ করতাম। এজন্য পানি দেখলেই আমার নামতে ইচ্ছে করে। আগে পুকুরে ২-৩ ঘন্টা নেমে থাকতাম। মার মাইরও, বকাও খাইছি। ভোরবেলা উঠে ছুটে চলে র‍্যেতাম। কার বড়ই গাছের নিচে বড়ই পড়ে আছে,  আম গাছের নিচে আম পড়ে আছে। কিন্তু নারায়ণগঞ্জে আর সেই পরিবেশ নেই। সেই পরিবেশ আমি কিভাবে ফেরত দিবো। সে পরিবেশ ফেরত দিতে গিয়ে কখনো খাল কাটতে যাই, মাঠ বানাতে যাই। বিভিন্নভাবে জায়গা উদ্ধার করে পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করি। এটা করতে গিয়ে মনোমালিন্য হয়। ঝগড়াঝাটি তো আছেই।

মেয়র আইভী শুক্রবার ( ২ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অংশে সাংস্কৃতিক কর্মী ও সূধীজনের মিলন মেলায় একথা বলেন। কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের পৈত্রিক বাড়িতে দিনব্যাপী এ মিলনমেলা আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি রফিউর রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা ন্যাপ নেতা এডভোকেট আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র আরো বলেন,  আমার বাবাকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। অনেক মুক্তি যোদ্ধা যখন মুক্তি যুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন, লিখেন তখন অনেক কিছু লিখেন কিন্তু সুকৌশলে আমার বাবার কথা এড়িয়ে যান। কেন ভাই?  আমার বাবার যতটুকু অবদান ততটুকু লিখেন। এ শহরে খুন খারাবি যা হয়েছে আমার বাবা তার প্রতিবাদ করেছে। খুনি তো ছিলো না। তার রক্ত আমার শরিরে আমি একই কাজ করে যাচ্ছি। রনাঙ্গনে নারায়ণগঞ্জের এমন কোনো মুক্তি যোদ্ধা নাই যে আমার বাবার সহযোগিতা পায় নাই। আমার বাবা মায়ের স্বর্নালংকার বিক্রি করছে, জমি বিক্রি করছে। সে টাকা রনাঙ্গনে খরচ করছে। অথচ এখন এমন অনেকে রাষ্ট্রীয় পুরস্কার পায় যারা যুদ্ধেই যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...