নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত ও প্রবাসী শ্বশুর আহত
সড়ক দুর্ঘটনা / বন্দরে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত ও প্রবাসী শ্বশুর আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জ বন্দরে যাত্রীবাহী প্রাইভেটকার ও অজ্ঞাত নামা গাড়ী সংর্ঘষে জামাতা নিহত ও প্রবাসী শ্বশুড় গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত জামাতা মোহাম্মদ উল্ল্যাহ সিকদার (৩৫) কুমিল্লা জেলার দাউদকান্দী থানার বারপাড়া এলাকার মোবারক সিকদারের ছেলে। আহত শ্বশুড় সিদ্দিকুর রহমান (৫৫) চাঁদপুর জেলার দাউদকান্দি থানার ইটাখলা এলাকার রনি মেম্বারের ছেলে।

র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে নিহতের লাশ উদ্ধারসহ আহত প্রবাসী সিদ্দিকুর রহমানকে মুমুষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে সাথে পুলিশ র্দূঘটনা কবলিত ঢাকা মেট্রো গ ১১- ৬৮৩৩ নাম্বারের একটি প্রাইভেটকার জব্দ করে। এ ব্যাপারে নিহতের বড় চাচা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিকদার বাদী হয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ২৬(২)২৪ ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ চট্রগ্রাম মুখী লেনে এ র্দূঘটনাটি ঘটে। তথ্য সূত্রে জানাগেছে, চাঁদপুর জেলার কচুয়া থানার বাড়িপাড়া এলাকার রনি মেম্বারের ছেলে সিদ্দিকুর রহমান জিবীকার তাগিদে মালেশিয়া বসবাস করে আসছিল। দীর্ঘ দিন প্রবাসে থাকার পর মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান দেশে ফিরে।

শ্বশুড় আসার খবর পেয়ে জামাতা মোহাম্মদ উল্ল্যাহ সিকদার মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী শ্বশুড়কে নিয়ে ঢাকা বিমান বন্দর থেকে ঢাকা মেট্রো গ ১১-৬৮৩৩ নাম্বারের প্রাইভেটকার যোগে ল আসার পথে বন্দরের কেওঢালা এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত নামা একটি গাড়ি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মহাসড়কের পাশে থাকা বিদ্যুৎ কুটির সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই জামাতা মোহাম্মদ উল্লাহ সিকদার নিহত হয় ও তার শ্বশুড় সিদ্দিকুর রহমান মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনায় নিহতের স্বজনরা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করলে উল্লেখিত প্রশাসন মানবিক দিক বিবেচনা করে উপস্থিত সাক্ষীদের সামনে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...