নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে পারভেজ হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ২
গ্রেফতার / সোনারগাঁয়ে পারভেজ হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ র‍্যাব-১১,র‍্যাব-৯ ও সিপিসি-১ এর যৌথ অভিযানে সোনারগাঁয়ে চা ল্যকর “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক নিহত” এই হত্যাকাÐের সাথে জড়িত প্রধান আসামী জসিম ও তার ছেলে ফাহাদদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড এলাকা হতে গ্রেফতার করেছে। বুধবার ২৮ ফেব্রæয়ারী দিবাগত রাত সাড়ে ৩টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

র‌্যাবের মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সোনারগাঁর পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ হোসেন (২৮) নামের একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের বাবা, দুই ভাইসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। গত ১৬ ফেব্রæয়ারী শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনাটি ঘটে। সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসীম উদ্দিনের মধ্যে বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কান্দারগাঁও থেকে সোনারগাঁ উপজেলায় যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে বাগবিতÐা হয়। নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র টেটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়।

 

এ সময় জাকিরের চাচাতো ভাই পারভেজ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পারভেজের ওপর হামলা ঠেকাতে গিয়ে তাঁর বাবা মোতালেব, বড় ভাই রিটন, ছোট ভাই হৃদয়সহ জাকিরের ভাই রুহুল আমিন ও আক্তার হোসেন মারাত্মক আহত হয়। অন্যদিকে জসীম উদ্দিনের পক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হয়। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের ভাই মোঃ হৃদয় মিয়া (২৪) বাদী হয়ে আসামীরে বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা করেন। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...