নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নগরীতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি
কেন্দ্রীয় কর্মসূচী / দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নগরীতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর মন্ডলপাড়া এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচীর শুরু হয়। লিফলেট বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।এসময় তিনি বলেন, আজকে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে সরকার। ভারতের দালাল হিসেবে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছিলো। এ সরকার ১৯৭৫ সালে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলো।

এ দেশকে একটি দূর্ভিক্ষ উপহার দিয়েছিলো। সেই শেখ মুজিবুর রহমানের কন্যা জোর করে দেশের ক্ষমতায় বসে আছে। তাদের অন্যায়, দূর্ণীতি, লুটপাট আর অপশাসনে দেশ গভীর সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের টেকনাফ সীমান্তে অহরহ গোলাবারুদ পড়ছে। ভারতীয় সীমান্তে বিএসএফ এর নির্বিচার গুলিতে অজস্র মানুষ মারা যাচ্ছে। দূর্ণীতি আর লুটপাটের কারনে দেশে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতবছর যে জিনিসের দাম এক টাকা ছিলো আজকে সেটার দাম দুই টাকা।তিনি আরও বলেন, সামনে রজমান মাস আসছে অথচ মানুষের ক্রয়-ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। বাজারে গেলে মানুষের নাভিশ্বাস উঠছে। এ অবস্থা থেকে দেশকে উত্তরন করতে হলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এ সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এ গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। সরকারের পতন ছাড়া এ দেশের মানুষের কোন পথ নেই। তাই সরকারের পতনের জন্য নারায়ণগঞ্জ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচী চলাকালে মন্ডলপাড়া থেকে ২নং রেল গেট হয়ে চাষাড়া মোড়ে আসলে পুলিশি বাঁধার মুখে পন্ড হয়ে যায়। তবে সেখান থেকে ঘুরে পূণরায় মিশন পাড়া থেকে শুরু করে খানপুর হাসপাতাল, কালীরবাজার হয়ে আমলাপাড়া গিয়ে শেষ হয়।মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমান, মহানগর বিএনপির নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মনির খান, ডাঃ মুজিবুর রহমান, শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ওলামা দলের সভাপতি মামুন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...