নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   স্কুল শিক্ষকের দোতলা ভবনে ডাকাতি, একজন আহত
ডাকাতি / স্কুল শিক্ষকের দোতলা ভবনে ডাকাতি, একজন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় এক স্কুল শিক্ষক মাওলানা মোঃ মোজাম্মেল হকের দোতলা ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় গৃহকর্তার ছেলে সালাউদ্দীন (৩৫) ডাকাতদের প্রহারে আহত হয়েছেন। ডাকাত দল লুটে নিয়েছে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল।

আহত সালাউদ্দীন জানান, শুক্রবার রাত অনুমান ২টার দিকে একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত তাদের দোতলা ভবনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভবনের উভয় তলায় থাকা প্রতিটি কক্ষের বাসিন্দাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে উল্লেখিত মালামাল লুটে নেয়। এ সময় সালাউদ্দীন চিৎকার করার চেষ্টা করলে তাকে পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা। পরে আশপাশের লোকজন জেগে উঠতে থাকলে ডাকাতদল চলে যায়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...