নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় রাজন বাহিনীর হামলায় স্কুলছাত্র গুরুতর রক্তাক্ত জখম
হামলা / ফতুল্লায় রাজন বাহিনীর হামলায় স্কুলছাত্র গুরুতর রক্তাক্ত জখম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাজাহান রোলিং মিলস এলাকায় তুচ্ছ ঘটনায় ৯ম শ্রেনীর শিক্ষার্থী সিয়ামকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাজন ও মোহনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে সিয়ামের বাবা মো.মাইনুদ্দিন সন্ত্রাসী রাজন-মোহনগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,মাইনুদ্দিনের ছেলে সিয়াম (১৯) ফতুল্লা পাইলট স্কুলে ৯ম শ্রেণীতে লেখাপাড়া করে।
১৫ মার্চ সন্ধ্যা পৌনে ৭ টায় আমার ছেলে সিয়াম আমার বর্ণিত ঠিকানার বাসা হইতে বাহির হইয়া দাপা ইদ্রাকপুর শাহজাহার রোলিং মিলস্ এ যাওয়ার পথিমধ্যে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর শাহজাহার রোলিং মিলস্ সাকিনস্থ আর্মি মার্কেটের সামনে পৌছাইলে আমার ছেলের বন্ধু মোঃ তৌফিককে ইদ্রাকপুর এলাকার মৃত.আক্কাস আলীর ছেলে রাজন,সুমন,মোহন,বাবু, একই এলাকার সজল,রুবেল মাহমুদ, লালপুর এলাকার মামুন, কোতালেরবাগ এলাকার আমির হোসেন অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক মারপিট করিতে থাকা কালে আমার ছেলে সিয়াম প্রতিবাদ করায় বিবাদীগন এক জোটবদ্ধ হইয়া আমার ছেলেকে অতর্কিত ভাবে আক্রমন করিয়া এলোপাথারী মারপিট করিতে থাকে।
১নং বিবাদীর হাতে থাকা ধারালো চাপাতি দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথার সামনে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা ছোরা দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথার পিছনে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। ৩নং বিবাদী লোহার রড দ্বারা আমার ছেলের মুখে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আমার ছেলে আঘাত প্রাপ্ত হইয়া রাস্তার উপর লুটাইয়া পড়িলে ৪ হইতে ৮নং বিবাদী সহ অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদীরা আমার ছেলেকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া ও পা দ্বারা পাড়াইয়া আমার ছেলের শীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্ত জমাট জখম করে। আমার ছেলের বন্ধু তৌফিক আমার ছেলেকে রক্ষা করিতে গেলে ৪নং বিবাদীর হাতে থাকা চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে তৌফিক এর পিঠের ডান পাশে পার মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। অন্যন্য বিবাদীরা তৌফিককে এলোপাথারী পিটাইয়া তাহার দুই হাতে সহ শীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্ত জমাট জখম করে। সংবাদ পাইয়া আমি ও সহ তৌফিকের মা তহুরা বেগম দ্রæত ঘটনাস্থলে গেলে বিবাদীরা আমাদেরকেও এলোপাথারী মারপিট করিয়া নীলাফুলা জখম করে।
১নং বিবাদী আমার পাঞ্জাবীর পকেটে থাকা নগদ ৮,২০০/-টাক এবং ২নং বিবাদী তহুরা বেগম এর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য ৭৫ হাজারটাকা নিয়া নেয়। আমাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বিবাদীরা চলিয়া যাওয়ার পর আমি সহ তৌফিকের মা তহুরা বেগম স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছেলে সিয়াম ও আমার ছেলের বন্ধু তৌফিককে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ নিয়া চিকিৎসা করানো হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...