নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে নারী ব্যবসায়ীকে নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগ
অনিয়ম / বন্দরে নারী ব্যবসায়ীকে নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর নবীগঞ্জে ব্যবসায়ী মনিরা বেগমকে কোন নোটিশ না দিয়ে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ মনিরা বেগম জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও বন্দর থানা অফিসার ইনচার্জ এর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া তিনি গত রবিবার প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার ব্যবস্থাপনা মন্ত্রী ও মাননীয় ভূমিমন্ত্রীর বরাবরে লিখিত স্মারক লিপি বাংলাদেশ ডাকযোগে প্রেরণ করেছেন।

নাসিক ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ জনতা ব্যাংক শাখার বিপরীত পাশে
এলাকায় নামধারী ছাত্রলীগ সুজন গং ব্যবসায়ী মনিরাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক উচ্ছেদ করে। এ ব্যপারে সুজন বলেন, আমি অর্থ ঋণ আদালতে নিলাম এর মাধ্যমে ক্রয় করে সম্পত্তির মালিক হয়েছি। এদিকে অন্যন্য ব্যবসায়ীরা বলেন, কিন্তু যদিও সে নিলাম জায়গা কিনে মালিক হয়েছেন। কিন্তু কোন ব্যক্তি ১ যুগেরও বেশী সময় ধরে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করিলে তাকে লিখিত নোটিশ জারী করে অবগতের মাধ্যমে সময় নির্ধারণ করিয়া জানিয়ে দেওয়া উচিত ছিল।

সুজন গং সে ব্যবস্থা না করে হঠাৎ করে একজন নারী তিলে তিলে গড়া দীর্ঘ এক যুগ ধরে ব্যবসাটি পরিচালনা করে আসছে। সেই নারীকে গত ১৫ মার্চ নামধারী ছাত্রলীগ পরিচয় দানকারী অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী দোকানে প্রবেশ করে এলোপাথারী ভাবে মালামাল ভাংচুর করে রাস্তায় ফেলে দেয় ও নগদ ২ লক্ষ টাকা এবং একটি মোবাইল সেট লুটে নিয়ে যায়। এছাড়া মনিরা বেগমকে টেসে হেচড়ে শ্লীলতাহানী করে এবং দোকান থেকে বের করে দেয়। ভোক্তভোগী মনিরা বেগম জানায়,

গত ২০১৩ সালের ১৮ মে থেকে শফি প্লাজা ও ফাইভ ষ্টার সমিতির কাছ থেকে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে নগদ ৪ লক্ষ টাকা জামানত দিয়ে নবীগঞ্জ জনতা ব্যাংক এর বিপরীত পাশের মার্কেটে দোকানটি চুক্তিনামা করে নেয় মনিরা বেগম। দোকানটি চুক্তিনামা করে দীর্ঘ ১ যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছে মনিরা বেগম। এছাড়া সুজন আরো বলেন, আমি নিলামে পাওয়ার পর আদালত থেকে আমাকে দখল বুঝিয়ে দিয়েছে। দখল বুঝিয়ে দেয়া অবস্থায় বন্দর থানার কিছু পুলিশ উপস্থিত ছিলেন। মনিরা বেগম বলেন, আমি আমার ব্যবসায়িক মালপত্রের ক্ষতিপূরণ ও দোকান বরাদ্দকৃত চুক্তিনামার নগদ ৪ লক্ষ টাকা না পেলে স্বামী সন্তান নিয়া পথে বসতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...