নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দর ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার নিজ শর্টগানের গুলিতে আত্নহত্যা 
কেন আত্মহত্যা ? বন্দর ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার নিজ শর্টগানের গুলিতে আত্নহত্যা 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে নিজ শর্টগানের গুলিতে আত্নহত্যা করেছে আফজাল(২৫) নামে এক আনসার সদস্য। সোমবার (২২ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের গার্ড রুমে এ  ঘটনাটি ঘটে। নিহত আফজাল সুদূর চট্রগ্রাম জেলার মীরেরশরাই থানাধীন গজারিয়া গ্রামের মৃত অহিদুর রহৃানের ছেলে।  আত্মহত্যার জন্য নিজে দায়ী বলে দেয়ালে কলম দিয়ে লিখে যাননিহত আনসার সদস্য।

এ ঘটনায় জেলা আনসার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল)  শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান জানান,বিকেল ৪ টার পর অফিসে বসা অবস্থায় বিকট শব্দ পেয়ে তারা ভবনের দিকে ছুটে যান সেখানে গিয়ে গার্ড রুমে আনসার সদস্য আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান  সে তার কর্তব্য পালণকালে নিজ শর্টগানের গুলিবিদ্ধ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফ হোসেন জানান,নিহত আফজাল সোনারগা থেকে বদলী হয়ে বন্দরে আজকে প্রথম ডিউটি করছিলেন। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের গার্ড রুমে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনার পুলিশ তার ব্যবহৃত  শর্টগান ও  গুলির খোসা জব্দ করেছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...