নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   ভবন নির্মাণ প্রকল্পে একটি গাছ কাটার বদলে ২০টি গাছ লাগাবে বিআইডব্লিউটিএ
মতবিনিময় সভা / ভবন নির্মাণ প্রকল্পে একটি গাছ কাটার বদলে ২০টি গাছ লাগাবে বিআইডব্লিউটিএ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরে  মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্পের জন্য গাছ কাটা নিয়ে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্পতিবার ৯ মে দুপুরে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সম্মেলনকক্ষে আলোচনা সভাটি অনু্ষ্িঠত হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী,অতিরিক্ত টিফ ইঞ্জিনিয়ার ও ডেপুটি প্রকল্প পরিচালক ফরহাদুজ্জামান, প্রকল্পের পরিবেশ বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার মইনুল হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন,

বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম, নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপ পরিচালক (নৌ নিট্রা) বাবু লাল বৈদ্য, উপ পরিচালক নাঈম মোহাম্মদ, সিবিএ চেয়ারম্যান জহিরুল ইসলাম রানা প্রমুখ। এছাড়াও গাছ কাটা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সেক্রেটারী ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।  সভায় গাছ কাটা নিয়ে আন্দোলনকারীরা বলেন, আমরা উন্নয়ন প্রকল্পের বিরোধী নই। তবে গাছ না কেটেও উন্নয়ন প্রকল্প করা যায়। আমাদের দাবি ছিল গাছগুলো না কেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। আমরা প্রকল্পের নামে এভাবে নির্বিচারে গাছ কাটার ঘোর বিরোধী। আমরা কখনোই গাছ কাটাকে সমর্থন করিনা।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টাউন প্ল্যানার মইনুল হোসেন বলেন,

শুধু গাছ লাগালেই হবেনা। গাছগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। প্রকল্পে যাতে গাছগুলোর পরিচর্যার জন্য বরাদ্দ রাখা হয় সেদিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।প্রকল্পের পরিচালক মোঃ আইউব আলী বলেন, আমাদের এই প্রকল্পের জন্য সর্বমোট ৮১টি ছোট বড় গাছ কাটতে হয়েছে। সারাদেশে আমাদের ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জে প্রাথমিকভাবে আমরা চলতি বছরে ৫শ’ গাছ লাগাবো। পরবর্তীতে সর্বমোট ৫ হাজার গাছ লাগাবো। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগাবো। প্রকল্প এলাকাতেও অসংখ্য গাছ লাগানো হবে। এছাড়াও গাছগুলোকে যাতে নিয়মিত পরিচর্যা করা হয় প্রকল্প থেকে সেই বাজেটও রাখা হবে।সভাপতির বক্তব্যে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা প্রতি বছরই বিআইডব্লিউটিএ’র অধিনস্থ জমিতে বৃক্ষরোপন কার্যক্রম করছি। এই বছরেও আমরা নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্যোগে কমপক্ষে ৫শ’ গাছ লাগাবো। আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের এই প্রকল্পে যে কয়েকটি গাছ কাটা পড়বে আমরা তার ২০ গুন গাছ লাগবো।আলোচনা সভা শেষে প্রকল্পের স্থান পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...