নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির চাপায় অন্তঃসত্ত্বা নিহত, আটক চালক
অসাবধনতায় দুর্ঘটনা / নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির চাপায় অন্তঃসত্ত্বা নিহত, আটক চালক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশন ময়লার গাড়ির চাপায় অনি রানী নাম এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সকালে নারায়ণগঞ্জ- আদমজী সড়কের পাঠানটুলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সে রংপুর জেলার কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। পরিবার নিয়ে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপ বাবুর বাড়ির ভাড়াটিয়া ও পোশাক কারখানা নীট কনসার্নে কর্মরত।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, সকালে নারায়ণগঞ্জ- আদমজী সড়ক দিয়ে হেঁটে কর্মস্থলে যাওয়া পথে  সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে চাপা দিলে ঘটবাস্থলেই তার মৃত্যু হয় ৷ এসময় স্থানীয়রা ময়লার গাড়িটি ও চালক সহ আটকে করে পুলিশ সোর্পদ করে।

নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক ইকবাল হোসেনকে আটক করে গাড়িটি জব্দ করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...