নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   আরো খবর   আদালতে মামলা নিষ্পত্তি না হতেই স্থাপনা নির্মানের অভিযোগ 
জবরদখল / আদালতে মামলা নিষ্পত্তি না হতেই স্থাপনা নির্মানের অভিযোগ 
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আদাঠতে চলমান মামলার নিষ্পত্তি না হতেই বিবাদীপক্ষ বলপূর্বক নালিশা সম্পত্তিতে পাকা কাজ করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী জহিরুল ইসলাম। ঘটনাটি উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর ( জোয়ার হামছাদী) এলাকার। তিনি শনিবার আড়াইহাজারের স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ ব্যাক্ত করেন।
মামলার বাদী জানান, জোয়ার হামছাদী মৌজার সি এস ও এস এ ০৫, আর এস ৩৩ নং খতিয়ানের সি এস ও এস এ ৫৬, আর এস ৮৮ নং দাগে ১২.৭৫ শতাংশ সম্পত্তি ইংরেজি ০৪-০৪-২০২২ তারিখে দলিল নং- ৪৫৮৪ এর মাধ্যমে দাতা হানিফা ও মুনসুরের কাছ থেকে খরিদ করেন জহিরুল ইসলাম ও মোসাঃ রফেজা ।
তারা উক্ত সম্পত্তি নামজারী ও করান। নামজারী জমাভাগ কেইস নং-৭২৫৯/২১-২২। কিন্তু উক্ত সম্পত্তি জহিরুল গংদের খরিদের ১৭ মাস পর ২৫-০৫-২০২৩ তারিখে একই গ্রামের জজ মিয়ার কাছ থেকে খরিদ দেখিয়ে তা বলপূর্বক জবরদখল করার পায়তারা করেন একই গ্রামের ইট বালু ব্যবসায়ী কাউসার। এ বিষয়ে জহিরুলের বিজ্ঞ আদালতে একটি পিটিশন মোকদ্দমা নং- ১৮৭/২৪একটি ১৪৫ ধারার মামলা ( নং- ৩০১/২৪) এবং একটি দেওয়ানী মোকদ্দমা নং- ১১৩/২৪ চলমান।
কিন্তু বিবাদী কাউসার একই গ্রামের হারুণের সহযোগিতায় উক্ত নালিশা সম্পত্তিতে মামলা শেষ হবার আগেই বলপূর্বক পাকা কাজ করছেন। এ ব্যাপারে প্রতিবাদ করলে তাকে প্রাণ নাশের হুমকী দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত কাউসারের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...