নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আরো খবর   ছাত্রলীগ নেতা গ্রেফতারে থানা ঘেরাও
গ্রেফতার / ছাত্রলীগ নেতা গ্রেফতারে থানা ঘেরাও
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আড়াইহাজার প্রতিনিধিঃ কোন মামলা ছাড়াই গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে এক নেতাকে গ্রেপ্তার করায় এলাকারবাসী থানাও ঘেরাও করে। ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে প্রায় দেড় ঘন্টা থানায় অবস্থান করে শত শত নারী পুরুষ।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগেঞ্জের আড়াইহাজার উপজেলা গণগ্রন্থাগারে অস্থায়ী পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম সাগর হাসান। সে উপজেলা মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের কল্যান্দী মালেয়শিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ একটি টীম কল্যান্দী এলাকা থেকেন সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হয়ে অবরোধ করে রাখে। এসময় অবরোধকারী স্লোগান দিতে থাকে, ‘আমার ভাই থানায় কেন, জবাব চাই, ‘আমারে ছেলে থানায় কেন, জবাব চাই।

এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়। পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করে। কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেনের সাথে সাগরের গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি থানার ওসি। এ পযায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান। মুহুর্তেই থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপির নেতাদের হস্তক্ষেপে অবরোধকারী থানা থেকে চলে যায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ব্যপারে থানার ওসি এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে ব্যাংকের একটি মামলা রয়েছে। এ ছাড়াও গোপালদী এলাকার সফিক হত্যা এবং দুপ্তারা এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল হত্যা মামলায় গ্ৰেফতার দেখিয়ে সোমবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...