নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আরো খবর   তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন / তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ ।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার  (২০আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলার আওতাধীন কেওঢালা, মদনপুর আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও (সিনিয়র সহকারী সচিব) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের মনিজা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।


অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, প্রকৌশলী শাহ্-আলম রনি সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।
বিভিন্ন তথ্য সূত্রে জানা৷ গেছে,মদনপুরে বাস স্টান্ড এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকা ২০ ফুট (প্রায়) এবং ০.৩কিলোমিটার (প্রায়), বাণিজ্যিক লোড (রেস্টুরেন্ট-৩ টি), বার্ণার-২২টি, বুস্টার-১টি, সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ৯৩০ঘ.ফু./ঘ. সর্বমোট জরিমানাঃ ১,৬০,০০০ টাকা।
কেওঢালা এলাকায় অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকাঃ ৮০০ ফুট (প্রায়) এবং ২কিলোমিটার (প্রায়) আবাসিক; ডাবল বার্ণার-৫০০টি (আনুমানিক), লোড-১০,৫০০ ঘ.ফু./ঘ.
সর্বমোট বিচ্ছিন্নকৃত লোডঃ ১০,৫০০ ঘ.ফু./ঘ. প্রতিটি বিতরণ লাইন /সার্ভিস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...