নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আরো খবর   নারায়ণগঞ্জকে শিক্ষার নামে ব্যবসা থেকে মুক্তি পেতে আন্দোলনের ডাক
প্রতিবাদ / নারায়ণগঞ্জকে শিক্ষার নামে ব্যবসা থেকে মুক্তি পেতে আন্দোলনের ডাক
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে ইংলিশ মিডিয়াম, এমপি ভুক্ত স্কুল, আংশিক এমপি ভুক্ত স্কুল গুলোর শিক্ষার নামে যে ব্যবসা চলছে তার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরা। রবিবার সকাল ১০ টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দফা দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারায়ণগঞ্জকে শিক্ষার নামে ব্যবসা করার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য নারায়ণগঞ্জের প্রতিটি স্কুলের অভিভাবকদের জড়ো  হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার  আহ্বান জানানো হলো।

জনাব , বিনীত নিবেদন এই যে , আমরা ABC International School এর শিক্ষার্থীদের অভিভাবকরা বলছি । ABC International School এর কর্তৃপক্ষের নিকট আমাদের কিছু দাবী আছে । দাবীগুলো নিম্নে দেওয়া হলো- 1 | Events Charge নামে যে প্রতিবছর ১৬ থেকে ১৭ হাজার টাকা নেওয়া হয় সেটা বাতিল করতে হবে । ২। প্লে থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত বেতন অবশ্যই কমাতে হবে । ৩। আগে এই স্কুলের নিয়ম ছিল যদি একি পরিবারের দুই বা ততোধিক সন্তান একই স্কুলে পড়ে তাহলে বেতন অর্ধেক । Siblings Discount Facilities আবার চালু করা হোক । ৪। ৩ মাস পর পর প্যারেন্টস মিটিং করতে হবে ।

৫। চাষাড়া ABC international School এর আগের ক্যাম্পাস থেকে সন্তাপুর নতুন ক্যাম্পাসে স্টুডেন্টদের নিতে যে স্কুল বাস ব্যবহার করা হয় তারও মাসিক ভাড়া নেওয়া হয় । যা আগে ফ্রি ছিল । বাসের ভাড়া বাতিল করতে হবে । তা না হলে মাসিক ৫০০ / – টাকা নির্ধারন করতে হবে । পুলিশ লাইন , নিতাইগঞ্জ , হাজীগঞ্জ থেকেও স্কুল বাস সার্ভিস চালু করা হোক । ৬। ভর্তি ফি এবং ও লেভেল এবং এ লেভেলের রেজিষ্ট্রেশন ফি কমাতে হবে । ৭। আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবী জানাই যে তারা স্কুলে প্রবেশের যে চার লেনের রাস্তা আছে । তার উপর ফুটওভার ব্রিজ দেওয়ার জন্য যে যে আবেদন সরকারের কাছে করতে হবে তা যেন করেন । বাচ্চাদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অতএব , মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে , আমাদের উপরোক্ত সকল যৌক্তিক দাবি গুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সামাধান করার জন্য মহোদয়ের সুমর্জি কামনা করছি । বিনীত বিবেদক ABC International School এর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ । ABC International School কর্তৃপক্ষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...