নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আরো খবর   ফেসিস্ট সরকার ১৬ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে-এড: শাখাওয়াত
ঈদ সামগ্রী বিতরন / ফেসিস্ট সরকার ১৬ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে-এড: শাখাওয়াত
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বন্দর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যাগে ইফতার  সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজা সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক এড: শাখাওয়াত হোসেন খান  বলেন, ফেসিস্ট সরকার গত ১৬ বছরে এদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে। ওই জালিম সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরো বলেন, এদেশের মানুষ শান্তি চায়। বন্দরে  মানুষ একটি পরিবারের কাছে জিম্মি ছিল। গত ৫ আগস্ট বন্দরে কুশিয়ারা এলাকার স্বজন, ফরাজিকান্দা এলাকার রাইসুল হকে ছেলে পারভেজসহ র্নিবিচারে  ৩৫ জনকে হত্যা করে। দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকান্ড রক্ষার্থে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জহিরুল ইসলাম জয় এর সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু।
ইফতার সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি সভাপতি হাজী  শাহেন শাহ আহাম্মেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জি এম সাদরিল।
ইফতার সামগ্রী বিতরণ কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব রবিন বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা শহিদুল ইসলাম রিপন ও যুবদল নেতা দিমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...