নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   খালেদা জিয়াকে মুক্তি করতে না পারলে এ দেশের অস্তিত্ব থাকবে না – গয়েশ্বর চন্দ্র রায়
নারায়ণগঞ্জে বিএনপি'র সমাবেশ / খালেদা জিয়াকে মুক্তি করতে না পারলে এ দেশের অস্তিত্ব থাকবে না – গয়েশ্বর চন্দ্র রায়
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির জাতীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না । আমরা ভারত বিদ্বেষী নই।
আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়। বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।
বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে এই সরকারের অস্তিত্ব থাকবে না সেই কারণে খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে। ভবিষ্যতে এটি একটি পরিকল্পিত মার্ডার কেস হবে। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন।
সোমবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার মামলাটিযে মিথ্যা। সময় আসলে মিথ্যা মামলার দেওয়ার অভিযোগে ও অনেকের জেল খাটতে হবে। এই মামলায় কোন কারনে জেল হওয়ার কোন কারণ নেই, এই অভিযোগটাই ভুয়া, মিথ্যা। খালেদা জিয়াকে জেল দেওয়ার কারণ সরকারের গুরুদেব যারা এ সরকারকে ক্ষমতায় এনেছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় ওবায়দুল কাদেরের সমালোচনা করেন এবং বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগের বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সামনে জোরালো আন্দোলন করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...